বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

নেশার টাকার জন্য স্ত্রীকে বাঁশ ঢুকিয়ে হত্যা: স্বামী গ্রেপ্তার

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৩:১২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B6 %E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার এলাকায় গত ৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে নেশার টাকা চেয়ে স্ত্রী লিজা আক্তার (৩৪)-এর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তার স্বামী দুলাল মিয়া (৩৭)। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে লিজা আক্তারকে মারধর করেন তিনি। একপর্যায়ে বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে ভয়াবহ নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুলাল মিয়া। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত লিজা আক্তার পূর্ণমতি পূর্বপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। হত্যাকাণ্ডের পর থেকে দুলাল মিয়া আত্মগোপনে ছিলেন।

নিহতের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে বুড়িচং থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাঁও থানা পুলিশ ও র‍্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, লিজা আক্তার হত্যা মামলার আসামি দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By