মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নেত্রকোনা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সীমু দা
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE %E0%A7%A9 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার (দুলাল) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন ভূঁইয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এবার তিনি দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এছাড়াও যাচাই-বাছাইয়ে জেলার পাঁচটি আসনের ৩০ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বাতিল হওয়াদের কারো মামলার তথ্য গোপন রাখা, প্রস্তাবকারী অন্য আসনের হওয়ায়, অসম্পূর্ণ তথ্য ও ভোটারদের এক শতাংশ স্বাক্ষর সংগ্রহ না করার কারণ উল্লেখ করা হয়েছে।

তাঁরা হলেন- নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান ডিপ্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. বেলাল হোসেন। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী মো. আবদুর রহিম। নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসন থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী চম্পা রানী সরকার। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, নির্বাচনী ৫টি আসনের মধ্যে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে বিভিন্ন ত্রুটি থাকায় পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী ইচ্ছা করলে আপিল করতে পারবেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By