মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নেতাকর্মীদের সম্প্রীতি বজায় রেখে প্রচারণা চালানোর আহ্বান শামা ওবায়েদের

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ভোট নিয়ে নানা ধরনের হুমকি-ধামকি ও একটি হামলার ঘটনার প্রেক্ষিতে নিজ দলের নেতাকর্মীদের শান্তি-সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।

পোস্টে শামা ওবায়েদ লিখেন, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বিশ্বাস করতেন- ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতেই রাজনীতির চর্চা হওয়া উচিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার জন্মলগ্ন থেকেই এই আদর্শকে ধারণ করে আসছে। ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক—এমন কোনো নীতিমালা বা কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের রাজনৈতিক অবস্থান ও বিশ্বাস।

তিনি আরো লিখেন, গত প্রায় ১৮ বছর ধরে বিএনপির ওপর অব্যাহত দমন-পীড়ন, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। তবুও আমরা কখনো গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের ওপর থেকে বিশ্বাস হারাইনি। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্ট পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অংশগ্রহণ থেকেও বিএনপি বিরত থেকেছে—কারণ বিএনপি ক্ষমতার রাজনীতিতে নয়, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে।

আমার রাজনৈতিক জীবন ও মূল্যবোধ গঠনের পেছনে আমার বাবা কে এম ওবায়দুর রহমানের আদর্শ ও কর্মধারা বিশেষভাবে প্রভাব ফেলেছে। তিনি দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে নিজের ঘরের মানুষ, নিজের আপনজন হিসেবে দেখতেন। কারো বিপদ-আপদে তিনি আগে মানুষকে দেখতেন, পরে দল বা পরিচয়। আজও এই অঞ্চলের অসংখ্য মানুষ তার সেই মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব স্মরণ করেন।

শামা ওবায়েদ লিখেন, দীর্ঘ ১৮ বছর পর আজ আবার বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এই ঐতিহাসিক সময়ে দলমত নির্বিশেষে সকলের প্রতি আমার আন্তরিক আহ্বান- আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা পরিচালনা করুন। নগরকান্দা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি- উপরিউক্ত বিষয়গুলো গভীরভাবে বিবেচনায় রেখে, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ধানের শীষের পক্ষে গণমানুষের কাছে পৌঁছে যান।

সবশেষ তিনি লিখেন, আসুন, আমরা সবাই মিলে ভয় নয়, বিশ্বাসের রাজনীতি। সহিংসতা নয়, সহনশীলতার রাজনীতি। ক্ষমতার নয়, জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By