সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নির্বাচন সামনে রেখে বরগুনাজুড়ে নৌবাহিনী মোতায়েন

সীমু দা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ২:১২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে এবং চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে বরগুনা ও প্রতিটি উপজেলায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিদিনই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যায়। পাশাপাশি প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাধারণ জনগণ বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। নৌবাহিনীর এই জোরদার উপস্থিতিতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

নৌবাহিনীর কঠোর অবস্থানের কারণে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চেকপোস্ট ও নিয়মিত টহলের ফলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও জানান এলাকাবাসী।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো ধরনের অপরাধমূলক বা সন্দেহজনক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকলে বরগুনার প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By