বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নির্বাচন বানচাল করতে চাইলে জনগণই প্রতিহত করবে: আমীর খসরু

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3%E0%A6%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%81

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে। জনগণের আস্থা ছাড়া কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নগরের পতেঙ্গা এলাকায় ৪১ নম্বর ওয়ার্ডের চরবস্তি, বিজয়নগর, ফুলছড়ি পাড়া, নিজাম মার্কেট ও দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ, নারী ও তরুণদের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

গণসংযোগকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, সরকার নির্বাচন করার সুযোগ পেয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবে। সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে—বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ দেশের ওপর তাদের মালিকানা ফিরে পাচ্ছে।

তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে, স্কুল-কলেজ, হাসপাতালসহ সর্বত্র নিরাপদে যাতায়াত করতে পারবে। বিগত সরকারের সময়ে মানুষ নানাভাবে কষ্ট পেয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার মান ভেঙে পড়েছিল, ছিল না জীবনের নিরাপত্তা। জনগণ আশা করছে নির্বাচিত সরকার এলে আবার স্বাভাবিক নাগরিক জীবন ও অধিকার ফিরে পাবে।

একটি রাজনৈতিক দলের পোস্টাল ভোট নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ওপর আস্থা হারিয়ে ভিন্ন পথে হাঁটলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। জনগণের কাছে না গিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা কখনোই টেকসই হতে পারে না। দিন শেষে জনগণের রায়ই চূড়ান্ত।

তিনি আরও বলেন, অতীতে শেখ হাসিনা ভোট ইঞ্জিনিয়ারিং করেছিল—আজ সে কোথায় আছে, তা থেকেই শিক্ষা নেওয়া উচিত। মিথ্যা প্রচারণা ও কারচুপির মাধ্যমে কেউ কখনো টিকে থাকতে পারে না। যারা আগামী নির্বাচন বানচাল করতে চাইবে, জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের এই সংকটময় সময়ে দেশের মানুষ যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্থা রেখেছিল, তেমনি এবারও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে জনগণ—এটি আমরা মাঠেই দেখতে পাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নূরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব মো. আজমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By