মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরও এক নেত্রী

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। তিনি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া রাজনৈতিক বন্দোবস্ত ও মধ্যপন্থার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এনসিপি জন্মলগ্নে স্বাধীন, স্বতন্ত্র ও বাংলাদেশপন্থী রাজনীতির প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সিদ্ধান্তে দল সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।

দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দলের শীর্ষ নেতৃত্ব বারবার ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, নিজের নৈতিকতা ও আদর্শ বিসর্জন দিয়ে এবং জনতার বিশ্বাসের অমর্যাদা করে এই জোটের অংশ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলীয় মনোনয়ন পেলেও এই জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতাম না। এই পরিস্থিতিতে তিনি নিজেকে দলের সব ধরনের নির্বাচনকালীন কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ঘোষণা করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি স্পষ্ট করে বলেন, ক্ষমতার রাজনীতি নয়, জনতার অধিকার রক্ষা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য। নতুন রাজনীতি ও মজলুম মানুষের পক্ষে আজীবন কথা বলে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

উল্লেখ্য, দ্যুতি অরণ্য চৌধুরী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় সংগঠক এবং জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By