সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নির্বাচন কমিশনকে ভোটের সামগ্রী দিলো জাপান

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন

ভোটের কাজে ব্যবহৃত উপকরণ নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছে জাপান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার জাপান দূতাবাস প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের কাছে উপকরণগুলো হস্তান্তর করে। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপান সরকারের সহায়তায় ইউএনডিপি ব্যালট প্রকল্পের মাধ্যমে সংগৃহীত নির্বাচনি সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারও উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, আসন্ন নির্বাচনে জাপানের পক্ষ থেকে ৪ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অবদান রেখেছে। শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করে জাপান। সামগ্রির মধ্যে অমোচনীয় কালি ও স্ট্যাম্প প্যাডসহ যেসব সামগ্রী সারাদেশে স্বচ্ছতা ও নির্বাচনি কার্যক্রম জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেগুলো হস্তান্তর করা হয়েছে।

দূতাবাস জানায়, জাপান বাংলাদেশের অবিচল অংশীদার। ইসি, ইউএনডিপি এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে একত্রে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By