সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নির্বাচনী প্রচারনার প্রথম দিনে লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের মারামারি, আহত-৪

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AA

নির্বাচনী প্রচারনার প্রথম দিনে লক্ষ্মীপুরে সাতসকালে ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অনুসারীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৪জন আহত হয়। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নির্বাচন অফিসার মো. ফারুক হোছাইন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি শুনার ওপর ইউএনওকে জানানো হয়েছে।

এর-আগে, সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬নং ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামে এ মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিএনপি কর্মী মো. শাহজাহান (৪০), জামায়াতকর্মী মো. ফিরোজ, শিবিরকর্মী মো. তাহসিন (১৮) ও সোহাগ।

খবর নিয়ে জানা গেছে, সকালে জামায়াতের প্রার্থী ডা. রেজাউল করিমের পক্ষে (দাঁড়িপাল্লা) প্রতীকে তার লোকজন ব্যানার টানানোর জন্য রিপুজি মার্কেট এলাকায় যায়। ওইসময় বিএনপির কর্মী শাহজাহান বাঁধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসাধীন জামাত নেতা ফিরোজ আলম গণমাধ্যমকর্মীদের জানান, সকালে ব্যানার টানাতে গেলে শাহজাহান বাঁধা দেয়। একপর্যায়ে শাহজাহানের পক্ষে কাসেম মাঝি এসে আমাদেরকে মারধর করে।

লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান বলেন, বিএনপিকর্মী শাহজাহান ভারসাম্যহীন। ততকালীন সময় আওয়ামী লীগের লোকজন তাকে নির্যাতন করে। মৃত ভেবে তারা শাহজাহানকে ফেলে যায়। ওই-থেকে শাহজাহান অনেকটাই অসুস্থ ও অসহায় হয়ে পড়ে। শুনলাম জামায়াত প্রার্থীর লোকজন ব্যানার টানাতে গেলে শাহজাহান বাঁধা দেয়। এজন্য তারা শাহজাহানকে মারধর করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি আইনী সহযোগিতা নিব।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By