বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) প্রধান মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাকে এ পদে নিয়োগ দেন।


নতুন দায়িত্বের পাশাপাশি কাউন্সিলে খামেনির প্রতিনিধির দায়িত্বও পালন করবেন রেজায়ি। এর ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।


সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব পদে রেজায়ি মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর জোলঘাদরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।


মোহসেন রেজায়ি এর আগে দীর্ঘ সময় আইআরজিসির নেতৃত্বে ছিলেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তা মীমাংসায় এই পরিষদ ভূমিকা রাখে।


এ ছাড়া গার্ডিয়ান কাউন্সিল বিভিন্ন আইন পর্যালোচনা এবং সরকারি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্ব পালন করে।


১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়ও মোহসেন রেজায়ি ইরানের সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By