শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রবল প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারার আলম সম্প্রতি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এরপর শুটিংয়েও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এই দাবি করেন স্বর্ণজয়ী দুই শুটার সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্না।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামের সামনে নিপীড়নমুক্ত ক্রীড়াঙ্গন এবং নিপীড়কদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা।

মানববন্ধনে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বক্ষেত্রে নারীরা সাফল্য আনছেন। এরপরও ক্রীড়াঙ্গন নারীদের জন্য নিরাপদ হবে না কেন? যারা নিপীড়ক রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন কেউ ভবিষ্যতে এ রকম কাজ করার সাহস না পায়। নিপীড়নের শাস্তি না হলে সামনের দিকে নারীরা আর ক্রীড়াঙ্গনে আসবেন না।’

প্রতিবাদ সমাবেশ থেকে কিছু সুপারিশও রেখেছেন এই ক্রীড়াবিদ। তিনি বলেন, ‘এর মধ্যে নারী দলের সঙ্গে অবশ্যই নারী কাউকে ম্যানেজার করতে হবে। নারীদের দলে ছেলে ম্যানেজার চলবে না। ফেডারেশনগুলোতে কমপক্ষে ৩০ শতাংশ নারী রাখতে হবে।’

মানববন্ধনে তারকা শুটার কামরুন নাহার কলি এসে বলে গেলেন বেশ মানসিক পীড়নের মধ্যে রয়েছেন। এজন্য যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে দায়ী করে তিনি বলেন, ‘শুটিং স্কোর করে আমি দলে থাকব। এরপরও তিনি আমাকে প্রায়ই মানসিকভাবে নির্যাতন করেন। সুযোগ পেলেই অকারণে বকাবকি করেন, আবার তার অফিস কক্ষে নিভৃতে যেতে বলেন। আসলে তিনি চান না আমি শুটিং করি।’

কলির স্বামী আবিদুর রহমানও নতুন শুটার। তিনি শুটার হয়েছেনই স্ত্রীর জন্য। নিজে শুটার হয়েও স্ত্রী কলিকে মানসিক পীড়নের জন্য ব্যথিত। তিনি বলেন, ‘যুগ্ম সম্পাদক কলির সঙ্গে বাজে আচরণ করেন। একজন শুটারের সঙ্গে বাজে আচরণ করলে তিনি খেলায় মনোযোগ রাখবেন কীভাবে? তার কক্ষে নারী শুটাররা থাকেন প্রায়ই যা অস্বস্তি ও বিব্রতকর।’

সাবেক জাতীয় তারকা শুটার ও কোচ শারমিন আক্তার রত্না জিএম হায়দার সাজ্জাদকে নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন। আজ প্রতিবাদ সমাবেশে বলেছেন, ‘নারী শুটারদের আপত্তিকর মন্তব্য, কু-প্রস্তাবসহ অনেক কিছুর অভিযোগ রয়েছে তার ওপর। আমরা এজন্য তাকে ফেডারেশনের কমিটিতে না রাখার অনুরোধ করেছিলাম উপদেষ্টাকে। সার্চ কমিটি এ রকম বিতর্কিত কাউকে দেয়নি, অথচ উপদেষ্টার সহকারী সাইফুল তাকে কমিটিতে ঢুকিয়েছেন।’

জাহানারার পরপরই নারী শুটার তাসমায়াতি এমাও যৌন হয়রানির অভিযোগ আনেন। সেটাও যুগ্ম সম্পাদক জিএম হায়দারের বিরুদ্ধে। তিনি বলেন, ‘উনি বলেছিলেন তোমাকে যদি আবার নেই তাহলে রেপ হয়ে যেতে পারো।’ পাশে দাঁড়িয়ে এমার মাও বলেন, ‘আমার মেয়ে যা বলছে, সত্যি এবং আমার সামনেই এমন কথোপকথন হয়েছে।’

প্রতিবাদ সমাবেশে শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক হায়দারের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনও ছিল।

এই সমাবেশে সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছিলেন সাবেক ক্রিকেটার ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেটার সম্পূর্ণ নিরপেক্ষতা চাই। নারীদের জন্য সুন্দর ক্রীড়াঙ্গন গড়তে জেলা-বিশ্ববিদ্যালয় পর্যায়েও আন্দোলন গড়ে তোলা হবে। নিপীড়কের ক্রীড়াঙ্গনে কোনও ঠাই নেই।’

ক্রিকেট ক্লাব সংগঠক সাব্বির আহমেদ রুবেল বলেন, ‘ক্রিকেট বোর্ডের পরিচালকের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছিল, এরপরও তৎকালীন বোর্ড সভাপতি কেন সেটি আমলে নিয়ে পদক্ষেপ নেননি। সেটারও জবাবদিহিতা প্রয়োজন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By