বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু ২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ

নিখোঁজের পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ, আটক স্কুলছাত্র

সীমু দা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%81%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%96%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই ৪ বছর বয়সি এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজিত জনতার গণধোলাইয়ের পর এ ঘটনায় জড়িত সন্দেহে মুরসালিন (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া ওই গ্রামের মো. শফিকুল ইসলাম শফির মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকাল ৫টার দিকে লামিয়া হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন এবং এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করেন। কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের লোকজনের ভাষ্যমতে , একই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে স্কুলছাত্র মুরসালিন প্রায়ই শিশুটিকে কোলে নিয়ে খেলাধুলা করত। বুধবার বিকালের দিকে তাকে শিশু লামিয়া কে নিয়ে এলাকায় ঘুরতে দেখা যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি বাড়িতে না ফেরায় তাদের সন্দেহ মনে দানা বাঁধে।

বুধবার রাতেও লামিয়াকে খুঁজে পাওয়া না গেলে ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে মুরসালিনকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সে স্থানীয়দের কাছে শিশুটিকে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রাখার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করে।

এ দৃশ্য মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে, সৃষ্টি হয় তীব্র ক্ষোভের। ঘটনার জানাজানি হলে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুরসালিন স্বীকার করেছে যে, সে শিশুটিকে ধর্ষণের পর নিজেকে রক্ষা করতে আতঙ্কিত হয়ে তাকে হত্যা করে ফেলে রেখেছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By