শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ভারত ও জাঞ্জিবার ঢাকায়

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ১৭-২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকায় পা রেখেছে ভারত এবং জাঞ্জিবার।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে বিশ্বকাপের সব খেলা হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিশ্বকাপকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত এবং ভেন্যু ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 

১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। ২০১২ সালে প্রথম আসর হয়েছিল ভারতের পাটনায়। সেই আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে হেরেছিল জাপানের কাছে। ভারত হয়েছিল চ্যাম্পিয়ন আর রানার্সআপ ইরান। 

নারী কাবাডি বিশ্বকাপ সামনে রেখে অনেক আগে থেকেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির অংশ হিসেবে নেপালে গিয়ে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। এখন বিকেএসপিতে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By