বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

নাটোরে আত্রাই নদীর শহর রক্ষা বাঁধে ধস, পরিদর্শনে ইউএনও-প্রকৌশলী

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B8 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8C%E0%A6%B6%E0%A6%B2%E0%A7%80

নাটোরের সিংড়ায় টানা বর্ষণের কারণে আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের প্রায় ১৫ ফুট ওয়াকওয়ে ধসে গেছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির কারণে ওয়াকওয়ের নিচের মাটি সরে গিয়ে প্রায় ১৫ ফুট অংশ ধসে পড়ে। ফলে প্রতিদিন এ পথ ব্যবহারকারী শত শত মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত এবং নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত অস্থায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম বলেন, নদীর শহর রক্ষা বাঁধের গাইড ওয়াল অক্ষত রয়েছে। কেবল ওয়াকওয়ের একটি অংশ ধসে গেছে। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে আত্রাই নদীর পানি আরও বৃদ্ধি পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত স্থায়ী সংস্কার কাজ শুরুর দাবিও জানিয়েছেন তারা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By