টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানরা মৌজায় অবৈধ ভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি ট্রাফি ট্রাক আটক করা হয়েছে।
বুধবার(১৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানরা মৌজার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাকযোগে পরিবহন করা হচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অবৈধ মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাফি ট্রাক আটক করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);