বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নাঈমের মূল্য ১ কোটি ১০ লাখ, লিটনের ৭০ লাখ টাকা

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ১২তম আসরের নিলাম। এরই মধ্যে চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে দলে ভিড়িয়েছে। তিনি ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নিলামে এই ওপেনারের দাম এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ঘটনা।

তবে ‘এ’ ক্যাটাগরির অন্য ক্রিকেটার বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে মাত্র ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। স্থানীয় খেলোয়াড়দের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে নাঈম ও লিটন—এই দুজনই নিলামে অংশ নিয়েছিলেন, বাকিদের আগেই সরাসরি দলগুলো চুক্তিবদ্ধ করে ফেলেছিল।

এদিকে ‘বি’ ক্যাটাগরির প্রথম ডাকেই অবিক্রীত থেকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্যদিকে তাওহীদ হৃদয়কে ৯২ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। আর শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে যথাক্রমে ৫৬ লাখ ও ৬৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By