মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

নাইজেরিয়ায় অভিযানে ৩০৮ অপহৃত নাগরিক উদ্ধার

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%A6%E0%A7%AE %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%83%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।


নাইজেরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে।


সরকারি বিবৃতিতে বলা হয়, নাইজার রাজ্যের নিউ বুসা স্থানীয় সরকার এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বনাঞ্চলে একটি সমন্বিত গোয়েন্দা অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।


নাইজেরিয়া সরকার জানিয়েছে, যৌথ নিরাপত্তা বাহিনীর এক দিনের অভিযানে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযানগুলোর একটি।


স্থানীয় গণমাধ্যম অ্যারাইজ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ারা রাজ্য সরকারও এ অভিযানের সাফল্যকে স্বাগত জানিয়েছে। গত ৩ ফেব্রুয়ারি কাইয়ামা এলাকার বাসিন্দাদের ওপর হামলা চালিয়ে তাদের অপহরণ করেছিল অস্ত্রধারীরা।


তবে নাইজেরিয়ায় অপহরণ দীর্ঘদিনের বড় নিরাপত্তা সংকট হিসেবে রয়ে গেছে। বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গি, সশস্ত্র অপরাধী গোষ্ঠী ও দস্যুদের মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের ঘটনা দেশটিতে নিয়মিত ঘটছে।


এর আগে বিভিন্ন সময় স্কুল, গির্জা ও মসজিদসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে অপহরণের ঘটনা ঘটেছে। গত ১৮ জানুয়ারি কাদুনা রাজ্যের কুরমিন ওয়ালি গ্রামের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া সম্প্রতি নিরাপত্তা বাহিনী ওয়ো রাজ্য থেকে অপহৃত ৪০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে।


নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এ অভিযানের প্রশংসা করে বলেন, সফল গোয়েন্দা কার্যক্রম ও নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ের কারণেই এ সাফল্য এসেছে। তিনি দেশের নাগরিকদের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By