বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নরসিংদীতে ছাত্রদল কর্মী হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলায় কুষ্টিয়া থেকে প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়া এর যৌথ অভিযানে কুষ্টিয়ার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার মাধবদীর নওপাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা (৩০)।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যাকান্ডের পর থেকেই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ আভিযানিক দল তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া সদর থানার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজনকে মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর (সোমবার) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর নিজ বাড়ি থেকে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ডেকে নিয়ে মাদবদীর নওপাড়ায় ৪/৫ জন মিলে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে এই ঘটনায় নিহতের বাবা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, রাজনকে প্রধান আসামি করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By