শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নব্বই দশকের গল্প শোনাবেন নকীব খান

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম শিল্পী নকীব খান। স্কুলছাত্র থাকা অবস্থায় ব্যান্ডের পথে যাত্রা শুরু করেন। প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে যোগ দেন ‘সোলস’-এ।

প্রায় দশ বছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে। সোলসের ‘মুখরিত জীবনের চলার পথে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ অনেক জনপ্রিয় গানের সুরকার তিনি। এক পর্যায়ে সোলস ছেড়ে ঢাকায় এসে ’৮৫ সালে গঠন করেন ব্যান্ড ‘রেনেসাঁ’। শুরু হয় আরেক সাফল্যযাত্রা।

‘রেনেসাঁ’র প্রধান ভোকালিস্ট, কি-বোর্ডিস্ট, সুরকার, কম্পোজার হিসেবে কাজ করছেন তিনি। উপহার দেন ‘ভালো লাগে জোছনা রাতে’, ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’, ‘হৃদয় কাদামাটির কোনও মূর্তি নয়’, ‘ও নদীরে তুই যাস কোথায় রে’, ‘আজ যে শিশু’র মতো অনেক জনপ্রিয় গান।

ব্যান্ডসংগীতের এই দীর্ঘ যাত্রায় নব্বই দশককে বিশেষভাবে মূল্যায়ন করেন তিনি। তার ভাষায়, ‘নব্বই দশক ছিলো আমাদের ব্যান্ডসংগীতের স্বর্ণালী সময়।’

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলেন তিনি। নব্বইয়ে ব্যান্ডসংগীতের জাগরণের গল্প বলার পাশাপাশি নিজের ব্যান্ড ক্যারিয়ার, সোলসের দিনগুলো, রেনেসাঁ গঠন, জনপ্রিয় গানগুলোর সৃষ্টির ইতিহাস তুলে ধরেন। 

জানান অষ্টম শ্রেণীতে পড়ার সময় প্রথম গানের সুর করেন তিনি। আরও অনেক স্মৃতি রোমন্থন করতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন। অকালে হারানো ব্যান্ডশিল্পীদের কথা বলতে গিয়ে বিষণ্ণ হন।

রিয়াদ শিমুলের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১ নভেম্বর, শনিবার রাত ১২টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By