সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নবীগঞ্জ মহাসমাবেশ- আল্লামা মামুনুল হক

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%95

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জে কে হাইস্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহর আলোকে ইনসাফ ভিত্তিক বিবিয়ানা ও রশিদপুরের গ্যাস নবীগঞ্জ-বাহুবলের ঘরে ঘরে পৌঁছে দিয়ে অতিরিক্ত গ্যাস দেশের অন্য এলাকায় দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ জে কে হাইস্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমীর মাও: আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহ সেক্রাটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, খেলাফতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও: তোফায্যল হুসাইন মিরাজি, এনসিসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান ও সিলেট মহানগর জামায়াতের সেক্রাটারি মোঃ শাহজাহান আলী।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাজী মুখলেছুর রহমান, নেজামী ইসলামী পার্টির মাও: জুবায়ের আহমদ খানু, প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম জাকি প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় আল্লামা মামুনুল হক আরো বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় যাওয়ার জন্য বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ঐক্যবদ্ধ হয়নি। ঐক্যবদ্ধ হয়েছি, দেশের মানুষকে তার ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য একটাই, আগামী সুশাসনমুক্ত ও লুণ্ঠনমুক্ত ইনসাফের বাংলাদেশ কায়েম করা। এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে অনেক রক্ত ও জীবন দিতে হয়েছে। এ পর্যন্ত দেশের মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে। মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে। দেশের গরীব দুঃখী মানুষের কষ্টার্জিত টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে।

তিনি আরো বলেছেন, দেশপ্রেমিক সকল শক্তি ১১টি দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। ৫৪ বছরের অব্যবস্থাপনা, জুলুম, সুশাসন ও বৈষম্য এবং আধিপত্যবাদীর শক্তির যাঁতাকল থেকে দেশবাসীকে মুক্তির লক্ষ্যে ২৪ এর জুলাই বিপ্লব হয়েছিল। বুলেটের বিরুদ্ধে আবু সাঈদ বুক পেতে দিয়ে জীবন দিতে হয়েছে। দেড় সহস্রাধিক দামাল ছেলেরা প্রাণ দিয়েছে। ৩০ হাজারেরও বেশি জুলাই যোদ্ধার কারা বরণ করতে হয়েছে। এসবের অর্থবহ করার জন্যেই জুলাই সনদ তৈরি করা হয়েছে। এই জুলাই সনদকে হ্যাঁ ভোটের মাধ্যমে বিজয়ী করার লক্ষ্য নিয়েই ঐতিহাসিক ১১ দলীয় জোট প্রতিষ্ঠিত হয়েছে। জনতার যে জোয়ার ও জাগরণ সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি, ইলেকশনে যদি জনতার রায়কে ছিনতাই না করা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের বিজয়কে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র না করা হয় ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ১১ দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ।

বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারি সেক্রাটারি জেনারেল মাও: আব্দুল হালিম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বশাসককে হটিয়েছি। আগামী দিনে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্যই ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By