সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:২০ পূর্বাহ্ন

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক লক্ষাধিক শিক্ষাকর্মীর সমস্যার সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।

শিক্ষা উপদেষ্ঠার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক প্রতিনিধি ছাড়াও বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন—শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এমপিওভুক্তকরণ প্রক্রিয়া, এর নীতিমালা, বাস্তবায়ন কৌশল ও সরকারের চলমান পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের এমপিও নীতিমালার বর্তমান অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

 শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক লক্ষাধিক শিক্ষাকর্মীর সমস্যার সমাধানে সরকার আন্তরিক। একটি কার্যকর, স্বচ্ছ ও বাস্তবসম্মত এমপিও প্রক্রিয়া বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।”

বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে স্বাগত জানান। তারা জানান, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে তারা সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন।

শিক্ষা উপদেষ্টা সব রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের উদ্দেশে বলেন, “শিক্ষা হলো জাতীয় উন্নয়নের মেরুদণ্ড। একটি উন্নত ও জ্ঞান-নির্ভর দেশ গঠনে আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”

বৈঠক শেষে নন-এমপিও শিক্ষকদের সমস্যা সমাধানে নিয়মিত যোগাযোগ ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা একমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By