বগুড়ার নন্দীগ্রামে মনসুর রহমান ও জায়েদা বেগম শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি এবং ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেলে নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামে ডা. চয়েন উদ্দিন স্মৃতি পাঠাগারে মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি কমিটির সভাপতি সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি কমিটির সদস্য প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল হাই।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সূপর্ণা আহম্মেদ, টিএমএসএস মেডিকেল কলেজে হাসপাতালের ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. শাইখ আহম্মেদ রিংকু, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. জাহান সাদিয়া, ও জনতা ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক আব্দুল বারী প্রমুখ। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);