শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার আর নেই

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

দেশের অন্যতম গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

খবরটি নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু। সেলিম হায়দার নিজে এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

‎জানা গেছে, মাস খানেক আগে প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে সেলিম হায়দারের। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গেল ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম হায়দারকে। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট। তবে বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও ছিলেন পারদর্শী। তিনি ফিডব্যাক প্রতিষ্ঠার বাইরেও দেশের প্রায় সকল নন্দিত শিল্পীর সঙ্গেই গিটার বাজিয়েছেন।

সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুটি অসামান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাক’র ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By