মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

সীমু দা
বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%98%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

নড়াইল সদর উপজেলায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা (২০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। সাকিব শেখ একই উপজেলার দামোদর গ্রামের জাহিদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) খুলনার ফুলতলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালা শাশুড়ির বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব।

স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্ত কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুÐু বলেন, “হাসপাতালে নেওয়ার পর পরিবার দাবি করেছিল যে অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By