বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন
%E0%A6%A7%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9D%E0%A6%A1%E0%A6%BC

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসে কয়েক দফা বজ্রঝড়ের পাশাপাশি এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


সম্প্রতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে।


এদিকে আগস্টে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৃদু তাপপ্রবাহ বলতে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহ বলতে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে।


বাড়তে পারে বৃষ্টিপাত, দেখা দিতে পারে স্বল্পমেয়াদি বন্যা


দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে দেশের প্রধান নদ-নদীর পানি সমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।


এ ছাড়া চলতি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড়ে ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By