বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধে কঠোর আইন হচ্ছে যুক্তরাজ্যে

সীমু দা
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
%E0%A6%A7%E0%A7%82%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87

আগামী প্রজন্মকে ধূমপানমুক্ত গড়ে তুলতে নতুন একটি কঠোর আইন কার্যকর করতে যাচ্ছে যুক্তরাজ্য, যার আওতায় ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া নাগরিকদের কাছে তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।

দেশটির সরকারের এই উদ্যোগের লক্ষ্য ধীরে ধীরে একটি “ধূমপানমুক্ত প্রজন্ম” তৈরি করা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তামাক ও ভ্যাপ সম্পর্কিত এই বিলটি যুক্তরাজ্যের পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন পেয়েছে। আগামী সপ্তাহে রাজকীয় অনুমোদন পেলে এটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।

বিলে বলা হয়েছে, নির্দিষ্ট তারিখের পর জন্ম নেওয়া ব্যক্তিদের কাছে ভবিষ্যতে কোনোভাবেই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। সরকারের লক্ষ্য, এই নিয়ম ধীরে ধীরে তামাক ব্যবহার কমিয়ে একসময় পুরোপুরি নির্মূল করা।

২০২৪ সালের ৫ নভেম্বর প্রথম বিলটি উত্থাপন করা হয়। দীর্ঘ সংসদীয় প্রক্রিয়া শেষে হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের অনুমোদনের মাধ্যমে এটি চূড়ান্ত অগ্রগতির দিকে যায়।

সরকারি তথ্য অনুযায়ী, শুধু ইংল্যান্ডেই প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষ ধূমপানজনিত কারণে হাসপাতালে ভর্তি হন এবং প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু হয়। তামাকজনিত রোগের চিকিৎসায় জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার (NHS) বছরে কয়েক বিলিয়ন পাউন্ড ব্যয় হয়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেন, এই বিল জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি ভবিষ্যৎ প্রজন্মকে আসক্তি ও তামাকের ক্ষতি থেকে রক্ষা করবে এবং একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By