বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ধর্ষণ এবং ভ্রুণ হত্যার অভিযোগ এসআইয়ের ছেলের বিরুদ্ধে

সীমু দা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%86%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87

মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন ও গর্ভপাত করানোর অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। অভিযোগের দুইদিন পর বিয়ের আশ্বাস পেয়েছেন ওই ভুক্তভোগী তরুণী।

এর আগে সোমবার (১৫ জুন) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত হাসিবুর রহমান সাকিব (২২) মানিকগঞ্জ সদর থানায় কর্মরত এসআই মাসুদ মুন্সীর ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে হাসিবুর রহমান সাকিবের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে সাকিব ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে তরুণী গর্ভধারণ করলে তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেওয়া হয়। বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি গর্ভপাত করতে বাধ্য হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তরুণীর দাবি, গর্ভপাতের পর থেকে সাকিব তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাতে থাকেন। পরে তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন।

বুধবার দুপুরে ওই তরুণীর সাথে কথা হলে তিনি জানান, দুই পরিবারের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। পুনরায় আজকে দুই পরিবার বসবে। ইতোমধ্যে তিনি বিয়ের আশ্বাস পেয়েছেন বলে দাবি তার।

অভিযুক্ত যুবক হাসিবুর রহমান সাকিব বলেন, গতকাল বিষয়টি সমাধান করা হয়েছে। আজ ফ্যামিলিগতভাবে মীমাংসা করা হবে।

তরুণীর গুরুতর এই অভিযোগটির এফআইআর নেয়নি পুলিশ। নেয়ইনি কোন আইনগত ব্যবস্থাও।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তারা পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছে বলে জেনেছি। শুনেছি দুই পরিবার সম্মত হয়েছে মেয়ে এবং ছেলের বিয়ে দিতে। অভিযোগ উঠিয়ে না নিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By