শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দ্য হিলিং রুম: শুনবেন সিঁথি, শোনাবেনও

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

সুকণ্ঠী সিঁথি সাহা নিজেকে শুধু গাওয়াতে আটকে রাখেননি। টিভি পর্দায় দেশ-বিদেশের বিখ্যাত সব শিল্পীদের ডেকে এনে আড্ডা বসাতেও কম পারদর্শী নয়। সঙ্গে ক্যানসার-জয় আর মাতৃত্বের গল্প তো রয়েছেই।

তবে এসব ছাপিয়ে আবার তিনি নতুন কিছু গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছেন। যার প্রস্তুতি শেষে এবার প্রকাশের পালা। সিঁথি শুরু করতে যাচ্ছেন পডকাস্ট শো ‘দ্য হিলিং রুম’। যেন এই রুমের মনের সকল বেদনা উপশম করবেন সিঁথি। গেয়ে নয়, অন্যের বেদনার গল্প শুনে।

সিঁথি বলেন, ‘আমরা অনেকেই প্রিয়জনকে হারিয়ে, সম্পর্কের ভাঙনে কিংবা আমার মতো ক্যানসারে আক্রান্ত হয়ে বাঁচার আশাটা হারিয়ে ফেলি। কিন্তু আমি শিখেছি, মানুষ একবার ভাঙলে, আবারও জোড়া লাগে। সেই জোড়া লাগা মানুষটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আমি চাই, সেই জয়ীদের গল্পগুলো আমার পডকাস্টের মাধ্যমে সবাই শুনুক।’ পডকাস্টটি ঘোষণার পর থেকে অসংখ্য মানুষ সিঁথির সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ জানিয়েছেন প্রিয়জন হারানোর পরও বেঁচে থাকার গল্প, কেউ জানিয়েছেন জীবন-মৃত্যুর সীমান্ত থেকে ফিরে আসার অভিজ্ঞতা। তাদের সাহসী যাত্রার গল্প নিয়েই সিঁথি সাজাচ্ছেন ‘দ্য হিলিং রুম’।

শিগগিরই ভাইব নিউজ নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্য হিলিং রুম’-এর পর্বগুলো। 

সিঁথি বলেন, ‘আমার কাছে প্রতিটি নতুন সকাল মানে নতুন জীবন, নতুন অনুপ্রেরণা। প্রায় দুই মাস আগে আমরা এই পডকাস্টের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, আপনার গল্পই হতে পারে অন্য কারও বাঁচার কারণ। এই দুই মাসে আমরা দেখেছি, মানুষ ভাঙে, কিন্তু ভাঙা মানুষই আবার সবচেয়ে উঁচুতে দাঁড়ায়। সেই মানুষদের গল্প নিয়েই আমরা আসছি। জীবনের জয়গান শোনাতে, সাহস জোগাতে।’  সিঁথি সাহা ‘দ্য হিলিং রুম’ শুধু একটি পডকাস্ট নয়। এটি পুনর্জন্মের গল্প আর হার না মানা মানুষের গান। বললেন সিঁথি।

বলা দরকার, সময়টা ২০২২ সাল। হঠাৎ করেই কণ্ঠশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। মুহূর্তেই যেন ভেঙে পড়ে চারপাশ। এর মাঝেই তিনি হন অন্তঃসত্ত্বা। অদম্য মানসিক শক্তি নিয়ে শুরু হয় তার নিজেকে ও অনাগত সন্তানকে বাঁচানোর লড়াই। অপারেশন, কেমোথেরাপি, চুল পড়া, শারীরিক যন্ত্রণা; সবকিছুর মাঝেও তিনি ধরে রেখেছিলেন আত্মবিশ্বাস। জেনেছেন, আলো একদিন ফিরে আসবেই। 

সেই আলোয় উদ্ভাসিত সিঁথি এখন সুস্থ। অনুমেয়, ‘দ্য হিলিং রুম’-এর জন্মটাও সেই সুস্থতার প্রতিধ্বনি থেকে। কন্যার সঙ্গে সিঁথি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By