মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

দেশে ফেরা ও বিসিবির সিদ্ধান্ত নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন সাকিব

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC

বিশ্বকাপ বয়কটের আলোচনা চলার মধ্যেই আবারও আলোচনায় এসেছে সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গ। গতকাল বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিবকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করে সংযত অবস্থান নিয়েছেন এই তারকা অলরাউন্ডার।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় ভবিষ্যৎ স্কোয়াডের জন্য সাকিবকে পুনরায় বিবেচনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের বিষয়ে জানতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সাকিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।”

আওয়ামী লীগের পতনের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব দেশে ফিরে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আর দেশে ফেরেননি।

সাকিবকে ফেরানোর প্রসঙ্গে বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানান, বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সময়মতো সাকিবকে পাওয়া গেলে, তার ফিটনেস ও প্রাপ্যতা ঠিক থাকলে এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকলে, নির্বাচক কমিটি তাকে দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে। প্রয়োজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিসিবি এনওসি দিতেও প্রস্তুত।

এছাড়া সাকিবকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও উল্লেখ করেন আমজাদ হোসেন।

এদিকে সাকিবের বিষয়টি কীভাবে বোর্ড সভার আলোচনায় এলো—সে বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ক্রিকেট অপারেশন্সের আলোচ্য সূচিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা ও গ্রেডিং নিয়ে আলোচনা চলাকালেই বিষয়টি উঠে আসে।

তিনি বলেন, আলোচনার একপর্যায়ে একজন পরিচালক প্রস্তাব দেন যে, সাকিব খেলতে আগ্রহী এবং বোর্ডের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে, যাতে সরকারিভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।

আসিফ আকবর আরও যোগ করেন, সাকিবের ব্যক্তিগত ও আইনি বিষয়গুলো সরকারের বিষয়। বোর্ডের দৃষ্টিকোণ থেকে আমরা তাকে দলে চাই। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় তার নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সাকিব আল হাসান একটি ব্র্যান্ড—এমন ক্রিকেটার হয়তো আগামী বহু বছরেও আর পাওয়া যাবে না।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By