দেশের সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির কলেজ শাখা থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সরকারি কলেজে কর্মরত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
এ নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তর এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের আওতাধীন সব সরকারি কলেজে নির্দেশনাটি কার্যকর ও প্রতিপালন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);