বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি পরিবারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একজন সন্তানের সুষ্ঠু বিকাশ, নৈতিক শিক্ষা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সচেতন পরিচর্যার বিকল্প নেই।

শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্র নাগরিকদের সার্বিক উন্নয়নে দায়িত্ব পালন করে। তবে একজন সন্তানকে ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার মূল দায়িত্ব পরিবারকেই নিতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, তার চলাফেরা ও অভ্যাস সম্পর্কে বাবা-মাকে সচেতন থাকতে হবে। তাহলেই তারা মাদকসহ সব ধরনের কুঅভ্যাস থেকে দূরে থাকতে পারবে এবং দেশ গঠনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, সরকার মাদকমুক্ত সমাজ গঠনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করা একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজের মাঝে মাদকবিরোধী সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় ও সাংবাদিকদের দল অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য দর্শক।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By