শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দুই যুগ পর জামালপুরে ‘রক ফেস্ট’

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন

টানা দুই যুগ পর আবার রক সংগীতে মাতবে জামালপুর। আগামী ১৯ নভেম্বর জেলা অডিটোরিয়ামে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জামালপুর রক ফেস্ট ২.০’।

এই আয়োজনে মঞ্চ মাতাবে ব্যান্ড লালন এবং একক শিল্পী সাইফ শুভ। আয়োজকদের মতে, দীর্ঘ বিরতির পর জেলা পর্যায়ে এমন একটি বৃহৎ রক ফেস্ট আয়োজন স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

কণ্ঠশিল্পী সাইফ শুভ বলেন, ‘জামালপুরের মাটিতে এত বড় আয়োজনের অংশ হতে পারা আমার জন্য আনন্দের ও গর্বের। কারণ আমি নিজেও জামালপুরের সন্তান। স্থানীয় তরুণদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

লালন-সাইফ শুভ ছাড়াও এদিন কনসার্টে গাইবে ব্যান্ড সময়, মেটাল ইরর, ব্লাক সোল্ডার্স ও রাফি।

আয়োজক কমিটি ‘চাচ্চুস টিম’ জানায়, এই রক ফেস্টের লক্ষ্য শুধু বিনোদন নয়—বরং তরুণদের সৃষ্টিশীল সংগীতচর্চায় উৎসাহিত করা এবং জামালপুরে সংগীতের ঐতিহ্য ফিরিয়ে আনা।

রক ফেস্টটি ১৯ নভেম্বর সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। স্থানীয় শিল্পী ও তরুণ ব্যান্ডগুলোকেও ফেস্টে পারফর্মের সুযোগ দেওয়া হবে বলে জানায় আয়োজকরা।

বলা দরকার, সর্বশেষ ২০০০ সালে জামালপুর শহরে শেষ রক কনসার্ট হয়। তাতে অংশ নিয়েছিলেন নগর বাউল জেমস, কুমার বিশ্বজিৎ ও কানিজ সুবর্ণা। সঙ্গে অংশ নেয় স্থানীয় ব্যান্ড গ্রেট ওয়ার্ল্ড।

সেই কনসার্টের স্মৃতি টেনে সাইফ শুভ বলেন, ‘২০০০ সালের সেই কনসার্ট যখন হয়, তখন আমি ৩য় শ্রেণীর শিশু ছিলাম। ওটা ম্যাসিভ ছিলো জামালপুর-এর জন্য। তার পর এবার হচ্ছে, আর তাতে আমি নিজেই পারফর্ম করতে পারছি! এটা আমার জন্য দারুণ ব্যাপার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By