শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দুই ভাষায় ‘এই অবেলায়’, সঙ্গে নীল হুরেজাহান

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

শ্রোতাদের অজস্র প্রত্যাশা আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তির প্রহরে শিরোনামহীনের মেগাহিট ‘এই অবেলায়’-এর সিক্যুয়েল। গানটি মুক্তি পাচ্ছে আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

অদ্য ২৭ অক্টোবর কানাডার টরন্টোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে এমনটাই জানালেন দলনেতা জিয়াউর রহমান।

এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর সমাপ্তি গান হিসেবে মুক্তি পাবে বলেও জানান জিয়া।

গানটির ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে। ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একই দিনে বাংলা ও ইংরেজি—দুই ভার্সনেই প্রকাশ পাবে।

‘এই অবেলায় ২’-এর কথা লিখেছেন যথারীতি জিয়াউর রহমান। সুর ও ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন দেশের অন্যতম সঞ্চালক নীল হুরেজাহান। এছাড়া কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে। 

গানটির অফিসিয়াল টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। মিলছে প্রশংসা। এছাড়াও, আজ (২৭ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক, এটি শিরোনামহীনের জন্য তার প্রথম গান-নির্মাণ কাজ। ভিডিওটি প্রকাশিত হয়েছে ব্যান্ডের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৭টায়।

‘ক্লান্ত কফিশপ’ মুক্তির পরই এদিন রাতে টরন্টোর উদ্দেশ্যে ফ্লাইটে উঠে যাওয়ার কথা রয়েছে শিরোনামহীন সদস্যদের। এটাই দলটির প্রথম কানাডা সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By