মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছর পর ঢাকায় ফিরছেন “অনুপম রায়”

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%AE %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় আসছেন ঢাকায়। আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন দি অনুপম রায় ব্যান্ড।‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে দেশের শীর্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। 

সংগীতপ্রেমী দর্শকদের জন্য এই আয়োজন হতে যাচ্ছে এক স্মরণীয় সংগীত সন্ধ্যা।

বাংলা গানের শ্রোতাদের কাছে অনুপম রায় দীর্ঘদিন ধরেই বিশেষ জনপ্রিয়। ‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘বেঁচে থাকার গান’,‘বোবা টানেল’,‘হৃদয়ের রঙ’,‘বেঁচে থাকার গান’, ‘বারিয়ে দাও তোমার হাত’ সহ অসংখ্য গান তাকে দুই বাংলার শ্রোতাদের কাছে পরিচিত করে তুলেছে। তার গান ও সুরে তৈরি হয়েছে বহু আলোচিত চলচ্চিত্রের গানও।
 
এর আগে ২০২৪ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি যদিও কনসার্টটি ছিল প্রাইভেট । এর আগে, ২০২৩ সালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’ এর আয়জনে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টেও সুরের জাদু তুলেছিলেন এই শিল্পী। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তনের খবরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

বাংলাদেশে আসা প্রসঙ্গে বরাবরই ভীষণ উচ্ছ্বসিত অনুপম রায়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলেই আমি বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গোছানো শুরু করি। কারণ এখানকার মানুষ এবং তাদের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে। বাংলাদেশের শ্রোতাদের গানের বোধ ও ভালোবাসা তাঁকে বারবার এ দেশে টেনে আনে। ওপার বাংলার মতো এ দেশেও তাঁর অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে, যাঁরা প্রিয় শিল্পীকে সামনাসামনি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। তবে দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ভক্তরা অনুপম রায়ের দেখা পাচ্ছিলেন না। অনুপম নিজেও মিস করছিলেন এই মুহূর্তগুলো।

বৃষ্টির বিষয়টি মাথায় রেখে কনসার্টের ভেন্যু ঠিক করা হয়েছে ইউনাইটেড কনভেনশন সেন্টার। আগামী ২৬ জুন তার সঙ্গে থাকবে তাঁর গানের দল দ্য অনুপম রায় ব্যান্ড।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By