বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

সীমু দা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%80 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উপজেলার গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছিল অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যেত। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের।


এ অবস্থায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মনোহরদী পৌরসভার প্রশাসকের নির্দেশনায় পৌরসভার উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে সাময়িক সংস্কারকাজ শুরু করা হয়। প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে বর্তমানে সড়কটি কিছুটা চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।


দীর্ঘদিন পর সড়কটির অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


স্থানীয় বাসিন্দারা জানান, মনোহরদী বাইপাস সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে অটোরিকশা, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।


সড়কের বেহাল অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ছোট ও মাঝারি যানবাহনের চালকেরা। গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় যানবাহনের গতি কমে যায় এবং সৃষ্টি হয় যানজটের মতো পরিস্থিতি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কে চলাচলের কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল।


পৌরসভার সাময়িক সংস্কারের ফলে বর্তমানে সড়কটির চলাচল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে আপাতত স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। তবে স্থানীয়দের মতে, এ সংস্কার সাময়িক হওয়ায় এতে সমস্যার স্থায়ী সমাধান হবে না। দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কার করা জরুরি।


স্থানীয়দের দাবি, জনগুরুত্বপূর্ণ এই বাইপাস সড়কটির স্থায়ী সংস্কারের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হলে ভবিষ্যতে সড়কটি আবারও বেহাল হওয়া ঠেকানো সম্ভব হবে।


পৌরসভা সূত্রে জানা গেছে, জনগণের দুর্ভোগ কমানো এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে আপাতত সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হয়েছে। সড়কটির স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।


দীর্ঘদিনের দুর্ভোগের পর সাময়িক সংস্কারে স্বস্তি ফিরলেও মনোহরদী বাইপাস সড়কের পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কারের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By