বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান

দীপ্তি চোধুরীর জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী

সীমু দা
সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%9A%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%AC %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%87 %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সম্প্রতি বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যানসার গবেষক ড. মুশতাক ইবনে আইয়ুবকে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের বয়সের ব্যবধান নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, গত ৫ জুন (শুক্রবার) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আকদ সম্পন্ন হয়। পরে বিষয়টি জনসমক্ষে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সূত্র অনুযায়ী, দীপ্তি চৌধুরীর জন্ম ২০০৩ সালের সেপ্টেম্বরে। সে হিসেবে বর্তমানে তার বয়স ২২ বছর। অন্যদিকে, ড. মুশতাক ইবনে আইয়ুবের জন্ম ১৯৮৩ সালের ফেব্রুয়ারিতে, বর্তমানে তার বয়স ৪৩ বছর। ফলে তাদের বয়সের ব্যবধান প্রায় ২১ বছর।

এই বয়সের পার্থক্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত দেখা গেছে। একাংশের নেটিজেন বিষয়টি নিয়ে সমালোচনা ও ট্রল করলেও, অনেকেই এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবং নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

অনেকের মতে, প্রাপ্তবয়স্ক দুজন মানুষের পারস্পরিক সম্মতি, মানসিক বোঝাপড়া ও জীবনের লক্ষ্যই একটি সম্পর্কের মূল ভিত্তি। তাই বয়সের ব্যবধানের চেয়ে তাদের সুখী ও সফল দাম্পত্য জীবনই বেশি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত বছর একটি টকশো-তে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে উপস্থাপনা করে রাতারাতি ব্যাপক পরিচিতি পান দীপ্তি চৌধুরী। অন্যদিকে তাঁর স্বামী ড. মুশতাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা একজন খ্যাতিমান গবেষক। সব সমালোচনা পেছনে ফেলে এই গুণী জুটি এখন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By