শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

দিয়াজের গোলে এগিয়ে গেল কলম্বিয়া

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন
%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে আবারও এগিয়ে গেছে কলম্বিয়া। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত স্কোর কলম্বিয়া ২-১ উজবেকিস্তান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ২৩তম মিনিটে ম্যাচ ছিল গোলশূন্য। এর আগে সপ্তম মিনিটে ফাউল করায় কলম্বিয়ার ডিফেন্ডার জোহান মোহিকাকে হলুদ কার্ড দেখান রেফারি।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের প্রথম গোল পায় কলম্বিয়া। ৪১তম মিনিটে লুইস দিয়াজের বাড়ানো বল দারুণ ভলিতে জালে পাঠান দানিয়েল মুনোজ। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দক্ষিণ আমেরিকার দলটি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় উজবেকিস্তান। ৬০তম মিনিটে কলম্বিয়ার গোলরক্ষক ভারগাসের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আব্বোসবেক ফাইজুলায়েভ। তার গোলে ১-১ সমতায় ফেরে উজবেকিস্তান।

তবে সমতা বেশিক্ষণ টিকতে দেয়নি কলম্বিয়া। গোল হজম করার মাত্র পাঁচ মিনিট পরই দলকে আবারও লিড এনে দেন লুইস দিয়াজ। ৬৫তম মিনিটে তার নেওয়া দুর্দান্ত গ্রাউন্ডেড শট উজবেকিস্তানের গোলরক্ষকের হাত গলিয়ে জালে জড়ায়। এতে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় কলম্বিয়া।

ম্যাচটি এখনও চলমান রয়েছে। শেষ সময়ে উজবেকিস্তান সমতায় ফেরার চেষ্টা করছে, আর ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছে কলম্বিয়া।

এক নজরে দুই দলের একাদশ

কলম্বিয়া একাদশ: কামিলো ভার্গাস (গোলকিপার), দানিয়েল মুনোজ, দাভিনসন সানচেজ, ঝন লুকুমি, জোহান মোহিকা, জেফারসন লের্মা, গুস্তাভো পুয়ের্তা, জেফারসন লের্মা, জন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ।

উজবেকিস্তান একাদশ: উতকির ইউসুপভ, রুস্তামজন আশুরমাতভ, আবদুল্লা আবদুল্লায়েভ, শেরজদ নাসরুল্লায়েভ, আবদুকোদির খুসানভ, ওতাবেক শুকুরভ, আকমাল মজগভই, আব্বোসবেক ফাইজুলায়েভ, বেখরুজ কারিমভ, এলদোর শমুরদভ, ওস্তন উরুনভ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By