শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

দখলকৃত খাল উদ্ধারে কঠোর হবে সরকার: সংসদ সদস্য জয়নুল

সীমু দা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:০২ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A6%96%E0%A6%B2%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6 %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক মন্তব্য করেছেন যে, দখলকৃত খালগুলো উদ্ধার করে পরিকল্পিতভাবে পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবে বর্তমান সরকার। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নোয়াখালীর বহু খাল দখল ও ভরাট করেছে। কোথাও আবার দীর্ঘদিন খনন না হওয়ায় নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানি জমে থাকে এবং শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয়, যা কৃষকের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তিনি বলেন, খালগুলোকে সচল রাখতে হলে নিয়মিত খনন, অবৈধ দখল উচ্ছেদ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

কৃষকদের বিষয়ে ফারুক এমপি বলেন, সেনবাগ, সোনাইমুড়ী (আংশিক) উপজেলার বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতার কারণে প্রতি বছর শত শত একর জমির ফসল নষ্ট হয়। অনেক কৃষক বাধ্য হয়ে বিকল্প পেশায় ঝুঁকছেন। খালগুলো ভরাট হওয়ায় বর্ষায় পানি নামতে পারে না, আবার শুকনো মৌসুমে সেচের পানি পায় না। কৃষকদের বাঁচাতে হলে প্রথমেই পানি ব্যবস্থাপনা ঠিক করতে হবে। খালগুলোকে পুনরুজ্জীবিত করা ছাড়া এর কোনো বিকল্প নেই। খাল খনন হলে শুধু কৃষি নয়, মৎস্য উৎপাদনও বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। তিনি আরও বলেন, খাল দখলদারদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তি যদি খাল দখল করে রাখে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সী হতে কল্যান্দি বাজার পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, পৌর প্রশাসক নুর এ পেয়ারা বেগম, জেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ থানার ওসি (ভারপ্রাপ্ত) হযরত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্যাহসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By