বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি 

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বলা সেই মাহাদী আশ্রয় নিলেন থানাতেই 

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80 %E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87

চলতি বছরের শুরুতে ওসিকে হুমকি দিয়ে আলোচনায় আসা হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান এবার নিজের নিরাপত্তার জন্য থানায় আশ্রয় নিয়েছেন।

বুধবার (১০ জুন) নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে মাহাদী অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালাতে আসছেন। লাইভে দেখা যায়, তিনি এক সঙ্গীকে নিয়ে রিকশাযোগে হবিগঞ্জ সদর থানার দিকে যাচ্ছেন। পরে থানার ভেতরে প্রবেশ করে পুলিশের কাছে নিরাপত্তা চান।

মাহাদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। লাইভে তিনি বলেন, ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে ছাত্রদলের লোকজন তাকে ধাওয়া করছে।

তিনি আরও জানান, একটি ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে তাকে অনুসরণ করা হয়। নিরাপত্তা নিয়ে আগে থেকেই সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ হোসেন বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্যের জেরে মাহাদী হাসানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বিরোধ রয়েছে বলে জানা গেছে।

তবে হামলার অভিযোগের বিষয়ে ওসি বলেন, মাহাদীর প্রকাশ করা ভিডিওতে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি এবং তিনি কাউকে সুনির্দিষ্টভাবেও শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় মাহাদী একটি মৌখিক অভিযোগ দিয়েছেন, যা পুলিশ যাচাই করে দেখছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় এক যুবককে ছাড়াতে গিয়ে মাহাদী হাসান ওসির কক্ষে বিতর্কিত মন্তব্য করেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হলেও পরদিন আদালত থেকে জামিনে মুক্তি পান।

পাঁচ মাস পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থানায় আশ্রয় নেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন এই ছাত্রনেতা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By