চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশাল ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং আরও ৭৯ জন আহত হয়েছেন। বুধবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে, জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ট্রেনের বগির ভেতরে বহু যাত্রী আটকা পড়েন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করেছে। আহতদের কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্রেনটি লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার দিকে যাচ্ছিল।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশাল ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর পড়লে ট্রেনের অন্যান্য বগিগুলো লাইনচ্যুত হয় এবং আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও উদ্ধারকারীরা জানান, যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসা চলমান রয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);