শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশ

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন

২০১২ প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সঙ্গে পদকও। শনিবার (২২ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টার ম্যাচে জয়ের সংকল্প নিয়ে কোর্টে নামতে যাচ্ছেন রুপালি-স্মৃতিরা।

২০১২ সালে জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে শেষ আট থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। হতে হয়েছিল পঞ্চম। এবার সেই অবস্থান থেকে উন্নতির জন্য  আরদুজ্জামান মুন্সি ও শাহনাজ পারভীন মালেকার কোচিংয়ে খেলছে স্বাগতিকদের মেয়েরা।

‘এ’ গ্রুপে এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের তেতো স্বাদ নিতে হয়। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ৪ পয়েন্ট।

বাংলাদেশের মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের কাছে ২০-৬৫ পয়েন্টে হেরে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে ৫১-৩৭ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শুক্রবার জার্মানিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারালেও কালকের ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ শাহনাজ পারভীন মালেকা, ‘দলে হালকা চোট রয়েছে। এতে সমস্যা নেই, চোট থাকবেই। আমরা প্রস্তুত। মেয়েদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে— কীভাবে খেলতে হবে। ভিডিও বিশ্লেষণ সেশনে চূড়ান্ত কৌশল নির্ধারণ করা হয়েছে। সবার দোয়া চাই, যাতে দেশকে ভালো কিছু এনে দিতে পারি, সেমিফাইনালে যেতে পারি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By