মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ত্রিশ লক্ষ টাকায় নির্মিত তফুরুন্নেসা ট্রাস্টের ভবন দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%A4%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8E %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উত্তরপাড়া এলাকায় ‘তফুরুন্নেসা ইসলামী কল্যাণ ট্রাস্ট’-এর ভবনটি ২০১৫-২০১৬ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এবং সরকারি অর্থের অপচয় হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির সাবেক এমপি মো. মামুনুর রশিদ জোয়াদ্দার গত ১৪/১০/২০১৬ তারিখে প্রায় ৩০ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে (চুক্তি মূল্য: ২৮,৫০,০০০ টাকা) ‘তফুরুন্নেসা ট্রাস্ট’-এর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জামালপুর জেলা পরিষদ এটি বাস্তবায়ন করে। স্থানীয় সফিকুল ইসলাম, বারেক মিয়া, ফাইজুল ইসলামসহ অনেকেই অভিযোগ করে বলেন, এমপি মামুনুর রশিদের মাতার নামে ৬ শতাংশ জমির ওপর এই ট্রাস্ট ভবন নির্মাণে কাগজে-কলমে বহুতল ভবন হওয়ার কথা থাকলেও বাস্তবে নির্মিত হয়েছে মাত্র একতলা। ২০২২ সালে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামী ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিসেবে নামমাত্র প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো কার্যক্রম না থাকায় ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই প্রকল্পটির পেছনে জনস্বার্থের চেয়ে সরকারের বিপুল অর্থ লোপাট করাই মূল লক্ষ্য ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

ইসলামী ফাউন্ডেশনের সরিষাবাড়ী ফিল্ড সুপারভাইজার আবু সালেহ মো. ইমরান বলেন, ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর আমাদের একজন শিক্ষিকা (সুরাইয়া খাতুন) একটি কক্ষে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শাখা চালু করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, ‘তফুরুন্নেসা ইসলামী কল্যাণ ট্রাস্ট’-এর ভবন যদি জেলা পরিষদ বাস্তবায়ন করে থাকে, তবে বিষয়টি আমি দেখব।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By