শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা, মাসুরাদের প্রশ্নে কোচের ‘না’

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ সামনে রেখে ঢাকায় ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ হতে যাচ্ছে। বাংলাদেশ ছাড়াও অন্য দুটি দল হলো আজারবাইজান ও মালয়েশিয়া। সিরিজকে সামনে রেখে থাইল্যান্ডে খেলা ঋতুপর্ণা চাকমাসহ আগের ২৩ জনকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের একপর্যায়ে কোচ পিটার বাটলার দলের বাইরে থাকা সাবিনা-মাসুরাদের নিয়ে আর প্রশ্ন করতে ‘না’ করলেন!

 নারী ফুটবলারদের সঙ্গে বাফুফে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। এর মধ্যে সাবেক অধিনায়ক সাবিনা, মাসুরা, কৃষ্ণা, সানজিদা ও সুমাইয়া বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পান না।

এ বিষয়ে আর সাংবাদিকদের প্রশ্ন করতে বারণ করেছেন বাটলার, ‘এ নিয়ে আর কোনও প্রশ্ন করার দরকার নেই।’ বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ৮ গোল হজম করেছে। বাটলারের দলে ডিফেন্ডারদের দুর্বলতা ছিল স্পষ্ট। সেখানে মাসুরার মতো অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে বাফুফের চুক্তি থাকলেও বাটলার তাকে ক্যাম্পে ডাকারই প্রয়োজন মনে করছেন না।

থাইল্যান্ডে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের পর কোচ ফুটবলারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার প্রায় তিন সপ্তাহ পুরো দল পাওয়ায় খানিকটা খুশি বাটলার, ‘থাইল্যান্ড সফরের আগে খুব স্বল্প সময় ছিল প্রস্তুতির জন্য। এবার ২২ দিন একসঙ্গে অনুশীলন হয়েছে। আশা করি পারফরম্যান্স অবশ্যই ভালো হবে।’

মালয়েশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ দশ ধাপ এগিয়ে থাকলেও আগে তাদের হারানোর রেকর্ড রয়েছে বাংলাদেশের। আজারবাইজান ইউরোপীয়ন দল হলেও তাদের র‌্যাংকিং ৭৪। বাংলাদেশ দুই ম্যাচই জিতে এশিয়ান কাপের প্রস্তুতি স্বাভাবিক রাখতে চায় বলে জানান কোচ, ‘আমরা অবশ্যই সঠিক পথে রয়েছি। সামনের দুটি ম্যাচে ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছি। কোরিয়া, থাইল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে গোল হজম করা স্বাভাবিক, আমি বাস্তবিক জগতে বাস করি।’

বাংলাদেশ নারী দল কখনও ইউরোপের দলের সঙ্গে খেলেনি। তাই অধিনায়ক আফঈদা খন্দকার রোমাঞ্চিত, ‘ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য ভালোই হবে। তাদের ভিডিও ফুটেজ এখনও দেখিনি। কোচ নিশ্চয়ই আমাদের ম্যাচের আগে দেখাবেন।’

নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এখানে খেলা শেষ করে মেয়েরা আবার চট্টগ্রাম ফিরে যাবে। তারপর মালয়েশিয়ায় সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল একসঙ্গে ট্রেনিংয়ে যাবে। মালয়েশিয়া জাতীয় ও ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে।’

বাংলাদেশ দল

‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By