শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

তৈরি হলো বিকেএসপি’র প্রথম থিম সং

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর জন্য প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং। নাম ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। 

বেলাল খানের সুরে গানটিতে তিনি ছাড়াও কণ্ঠ দিয়েছেন—কণা, নদী ও সজীব দাস। সংগীতায়োজন করেছে সজীব দাস। 

বিকেএসপি’র লক্ষ্য, উদ্দেশ্য, ইতিহাস-ঐতিহ্য, অর্জন, গৌরব ও ক্যাডেটদের উদ্দীপনাকে উজ্জীবিত করতে নির্মিত গানটির কথা লিখেছেন—নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকবৃন্দ। 

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন—খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতু পর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়। 

বিকেএসপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শিগগিরই অবমুক্ত হতে যাওয়া গানটি সম্পর্কে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম বলেন, ‘বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখানকার খেলোয়াড়গন জাতির জন্য অনন্যসব গৌরব বয়ে এনেছে ও আনছে। বিকেএসপির জন্মের ৩৯ বছরেও অফিসিয়াল কোনও থিম সং ছিলো না। এই থিম সংটিতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্বক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় এবং বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান এবং অনাগত প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সং-এর মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়-প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা উড়াবে অলিম্পিকসহ বিশ্বক্রীড়াঙ্গনে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By