শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে?

তেলের দামে বড় পতনের পর এবার সোনার দামে বড় লাফ

সীমু দা
সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার অগ্রগতির সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে মার্কিন ডলার ও জ্বালানি তেলের দাম। আর এর জের ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে ১ শতাংশের বেশি। খবর রয়টার্সের

সোমবার (২৫ মে) গ্রিনিচ মান সময় (জিএমটি) ০২:১৯ মিনিটে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ১.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৬০.০৯ ডলারে। অন্যদিকে, আগামী জুনে সরবরাহের চুক্তি থাকা যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০.৯ শতাংশ বেড়ে ৪,৫৬২.১০ ডলারে পৌঁছেছে।

বিশ্ববাজারে মার্কিন ডলারের মান কিছুটা কমায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলার-ভিত্তিক এই মূল্যবান ধাতুটি কেনা সাশ্রয়ী হয়ে উঠেছে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বাজারে আশার আলো দেখাচ্ছে। এ চুক্তির ফলে হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হতে পারে। এ সম্ভাবনায় তেলের দাম কমছে, যা প্রকারান্তরে মুদ্রাস্ফীতির দৃষ্টিকোণ থেকে স্বর্ণের বাজারকে একটি কাঙ্ক্ষিত চাঙ্গা ভাব এনে দিয়েছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে তিনি প্রতিনিধিদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। তিন মাস ধরে চলা এই যুদ্ধাবস্থার অবসান ঘটিয়ে দ্রুতই কোনো চুক্তি হচ্ছে—এমন প্রত্যাশাকে কিছুটা হালকা করে দেখিয়েছে তার প্রশাসন।

এর ঠিক একদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ওয়াশিংটন ও ইরান শান্তি চুক্তির একটি সমঝোতা স্মারকের অধিকাংশই চূড়ান্ত করে ফেলেছে, যার ফলে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে।

দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত থাকলেও, তারা একটি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে—এমন আশাবাদে সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সাধারণত জ্বালানি তেলের দাম মুদ্রাস্ফীতির ওপর বড় প্রভাব ফেলে। অপরিশোধিত তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি চড়া হয়, যা সুদহার দীর্ঘদিন চড়া রাখতে বাধ্য করে। স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে দেখা হলেও, উচ্চ সুদহারের কারণে বিনিয়োগকারীরা লভ্যাংশহীন এ ধাতুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার বা রুপার দাম ৩.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৭৭.৮১ ডলারে। এছাড়া প্লাটিনামের দাম ২.১ শতাংশ বেড়ে ১,৯৬৩.৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.৪ শতাংশ বেড়ে ১,৩৮১.৮২ ডলারে ঠেকেছে।

এরআগে,যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। একই সঙ্গে চাঙ্গা হয়েছে এশিয়ার শেয়ারবাজার। এছাড়া হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে বলেও বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, তেহরানের সঙ্গে একটি চুক্তির অধিকাংশ বিষয় নিয়ে আলোচনা শেষ হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন। তবে পরদিন তিনি আলোচক দলকে তাড়াহুড়া না করার পরামর্শ দেন।

এমন অবস্থায় সোমবার (২৫ মে) এশিয়ার বাজারে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৬ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৯১ দশমিক ৫০ ডলারে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By