সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

তৃতীয় দিনেও যবিপ্রবির ৬০ জনের অধিক শিক্ষার্থী মেডিকেলে ভর্তি

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%AC%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ের খাবার খেয়ে শতাধিক নারী শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরেও হাসপাতালে ভর্তি রয়েছেন ৮০ জনের অধিক শিক্ষার্থী। কেউ কেউ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আবারও অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন। অনেকের অবস্থার উন্নতি হলেও কিছু শিক্ষার্থীর অবস্থা এখনো তুলনামূলকভাবে খারাপ। তবে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে অনেকের অবস্থার উন্নতি হওয়ায় আগামীকালের মধ্যে প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী মেডিকেল থেকে ছাড় পেতে পারে। এদিকে তারামন বিবি হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জীবাণুনাশক ব্যবহারসহ হল কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, উপপ্রধান ও শিক্ষকরা হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে গিয়ে এসব তথ্য জানান।

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোঃ হামিদুর রহমান বলেন, আমরা অনেক শিক্ষকই হাসপাতালে আছি। অসুস্থ সবার খোঁজ নিচ্ছি। ডাক্তাররা নিয়মিত পরিদর্শন করছেন। কিছু শিক্ষার্থীর অবস্থা খারাপ হলেও অনেকের অবস্থার উন্নতি হচ্ছে।

বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোসা. আফরোজা খাতুন বলেন, আমাদের হলের অনেক শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় আমরা হল প্রশাসন খুবই দুঃখিত এবং মর্মাহত। বর্তমানে শিক্ষার্থীদের অবস্থার উন্নতি হচ্ছে এবং প্রায় দশজন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজও অনেকে ছাড়পত্র পাবে। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করছে। ছাড়পত্রের সময় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। রোগের প্রাদুর্ভাব যেন না বাড়ে, সেজন্য পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। হলের প্রতিটি স্থান জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীরাও আমাদের অনেক কাজে সহায়তা করছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। উপাচার্য মহোদয়ের দিকনির্দেশনায় এবং শিক্ষার্থীদের সহায়তায় আমরা দ্রুতই এ সংকটকাল অতিক্রম করবো। অসুস্থ শিক্ষার্থীদের যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, গত বুধবার (২৩ এপ্রিল) রাতে যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ে প্রায় ১৮৬ জন শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। পরদিন ভোর ৪টা থেকে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার খোলার পর অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসা নিতে সেখানে ভিড় করেন। একপর্যায়ে রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় এবং কিছু চিকিৎসকের অনুপস্থিতির কারণে কর্তব্যরত চিকিৎসক ও সহকারীরা চাপ সামাল দিতে হিমশিম খেতে থাকেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By