মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

তীব্র ঝড়ের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ, ৪৫ মিনিট পর চালু

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:২৭ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%9D%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

তীব্র ঝড় ও বাতাসের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বৃহষ্পতিবার (১৮ জুন) দুপুর ১২ টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ছোট-বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তপক্ষ। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রী এবং ঢাকাসহ আশপাশ এলাকা থেকে ঘরমুখী মানুষ ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে।

নৌ যান চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন অপেক্ষায় রয়েছে।

মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ঝড় ও বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে দুপুর ১২ টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, ‘যাত্রী ও যানবাহন চালকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।’

তবে দির্ঘ ৪৫ মিনিট ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে বলে এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By