পঞ্চগড়ের দেবীগঞ্জে এক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে জামাত জোটের সমালোচনা করে বলেছেন, এই বাংলাদেশে আর স্ট্যান্ডবাজীর রাজনীতি চলবে না, কারণ বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে। তিনি আরও বলেন, সম্প্রতি বাজেট ঘোষণা হলেও নিত্যপ্রয়োজনীয় কোনো দ্রব্যের মূল্য বাড়েনি।
প্রতিমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন হবে এবং অচিরেই এর কাজ শুরু হবে। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন লন্ডন থেকে তিস্তা মহাপরিকল্পনার জন্য আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং পরে সরকারে এসে প্রধানমন্ত্রী যখন এটি বাস্তবায়নের ঘোষণা দিলেন, ঠিক তখন জামাত জোট এর ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। তারা বিভিন্ন জায়গায় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কর্মসূচি দিচ্ছে, অথচ যখন বিএনপি এটি নিয়ে আন্দোলন করেছিল, তখন তাদের অস্তিত্বই ছিল না।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দোসীমানা এলাকায় পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও জানান যে, রাজধানী ঢাকার সাথে দেশের প্রত্যেক জেলার রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা সরকারের আছে এবং এ বিষয়ে সরকার কাজ করছে। উল্লেখ্য, ৩০ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে পঞ্চগড়ের প্রবেশ মুখে দৃষ্টিনন্দন জেলা গেট নির্মাণ করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);