বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

তিন কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত হিরো আলমের

সীমু দা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর এবং জনপ্রিয় ব্যক্তিত্ব হিরো আলম, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা করেছিলেন। শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করলেও, শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নেন।

কিন্তু বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হিরো আলম জানিয়েছেন, এবার তিনি নির্বাচনে অংশ নেবেন না এবং মনোনয়নপত্র জমা দেবেন না। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার ফরম গ্রহণ না করার কারণে তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে এই অনিশ্চয়তা দূর হয়।

নির্বাচনে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে হিরো আলম বলেন, “কিছু মানুষ আমাকে জানিয়েছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই। তাই আমি সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না।” তিনি আরও উল্লেখ করেন, “অনেক কারণ আছে। শিক্ষাগত যোগ্যতা নেই, সেটি একটা। দ্বিতীয় কারণ, নির্বাচনে অংশ নিতে প্রচুর টাকা-পয়সা প্রয়োজন, যা এখন আমার কাছে নেই। এতদিন যা ছিল, তাতেই করেছি। তবু নির্বাচন না করলেও সাধারণ জনগণের পাশে থাকব।”

তৃতীয় কারণ হিসেবে তিনি নির্বাচনের পরিবেশকে উল্লেখ করেন। বলেন, “হঠাৎ করে নির্বাচনের পরিবেশ যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার, তারা অনেক বছর ভোট দিতে পারবে না। এবার তাদেরকে ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে, সেটিই আমি আশা করি।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By