শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

তিনি তো পাকা অভিনেতা: রাজ প্রসঙ্গে তিথী

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

শরিফুল রাজ প্রসঙ্গে দেশের বেশিরভাগ দর্শকই অবগত। ‘হাওয়া’ থেকে ‘পরাণ’ জার্নি; রাজকে ব্ল্যাংক চেক দিয়েছে বহুমাত্রিক অভিনেতা হিসেবে। সেই অভিনেতার সঙ্গে প্রথমবার ক্যামেরার ফ্রেমে এসে প্রশংসায় ভাসালেন তরুণ মডেল তিথী।

জানালেন, রাজ নাকি ‘পাকা অভিনেতা’! 

মডেলিংয়ে সৈয়দা তৌহিদা হক তিথীর অবস্থান প্রথম সারিতে। অনেক বছর ধরে কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সেটা জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সৈকত নাসিরের ‘মাসুদ রানা’। ছবিটি এখনও মুক্তি পায়নি।

সেই তিথী এবার জুটি বাঁধলেন হালের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। তবে কোনও চলচ্চিত্র বা ফিকশনে নয়, বিজ্ঞাপনচিত্রে। বিশাল পরিসরে এটি বানিয়েছেন ফাহাদ খান। চার দিন ধরে শুটিং হয়েছে কক্সবাজারে। 

তিথী জানান, একটি শীতকালীন প্রসাধনীর প্রচারণায় দেখা যাবে তাদেরকে। রাজের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিথী বলেন, ‘আমি যেমন মডেলিং করছি, রাজ ভাইয়ার ক্যারিয়ারও মডেলিং দিয়েই শুরু হয়েছিল। তার সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করা হলো। খুব ভালো লেগেছে। তিনি তো পাকা অভিনেতা। আমাকেও অনেক হেল্প করেছেন।’

ডিসেম্বরের প্রথমার্ধে বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসবে বলে জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী। এছাড়া নতুন চলচ্চিত্রেও অভিনয় করছেন, সে খবর কিছুদিন পর প্রকাশ্যে আনবেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By