শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

তাদের বিচারে ‘লিটল স্টার’ প্রতিযোগিতা

সীমু দা
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করছে এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বর্তমান সময়ের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও সানিয়া সুলতানা লিজা।

আরটিভি ইতিপূর্বে লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার অলনাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন থেকে প্রাথমিক ভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকগণ। এই ৫ হাজার জন থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য।  আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’-এর চূড়ান্ত বাছাই পর্ব।

তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ফোক রাউন্ড, রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হবে।

আরজু আহমেদ-এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আরটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব। 

অনুষ্ঠানটি আজ ৮ নভেম্বর থেকে প্রতি শনিবার এবং বুধবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে আরটিভিতে প্রচার হবে। একই সাথে লাইভ সম্প্রচার হবে আরটিভি লাইভ আপডেট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। অনএয়ার শেষে আপলোড হবে আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলে। তাদের বিচারে ‘লিটল স্টার’ প্রতিযোগিতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By